|
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় কৃষকলীগের আহবায়ক গ্রেপ্তার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় কৃষকলীগের আহবায়ক গ্রেপ্তার গ্রেপ্তারের বিষয়টি আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম নিশ্চিত করেছেন। জানা গেছে, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন বুলবুলের ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি আলফাডাঙ্গা সদর ইউনিয়নের দীর্ঘদিন কৃষকলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ওই ইউনিয়নের বেজিডাঙ্গা গ্রামের মরহুম ইমাম হোসেনের ছেলে। জানা যায়, চলতি বছরের গত ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌর সদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সরদারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সরদার। এছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সে হিসেবে তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয়। সেই মামলার অজ্ঞাত আসামি হিসাবে আলমগীর হোসেন কে গ্রেপ্তার করা হয়। এ মামলার অন্যান্য অনেক আসামিকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অনেকে জামিনে আছেন, আবার অনেকে জেলহাজতে রয়েছেন। ওসি মো. শাহ্ জালাল আলম বলেন, অজ্ঞাত আসামি হিসেবে বিস্ফোরক মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
