ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নাটোরে নিয়ে বিরোধে চাচীকে হত্যার অভিযোগ, আহত ১
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Sunday, 20 July, 2025, 7:53 PM

নাটোরে নিয়ে বিরোধে চাচীকে হত্যার অভিযোগ, আহত ১

নাটোরে নিয়ে বিরোধে চাচীকে হত্যার অভিযোগ, আহত ১

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে এক নারী নিহত ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) আনুমানিক  দুপুর আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, নশরতপুর গ্রামের আব্দুল খালেক ও আব্দুল বারেক দুই সহোদরের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায়  তাদের মধ্যে বাকবিতণ্ডা হওয়ার এক পর্যায়ে  খালেকের ছেলে মেহেদী হাসান (মিরাজ) ক্ষিপ্ত হয়ে চাচা আব্দুল বারেকের বাড়িতে প্রবেশ করে ধারালো হাসুয়া দিয়ে চাচী খালেদা বেগম (৪৫) ও তার ছেলে সেলিমকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

আহত অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদের৮ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status