|
ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে হাজী সম্মেলন শনিবার (১৯ জুলাই) সকালে হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব তৈয়ব আলী মাস্টার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহামুদ। হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সহকারী সম্পাদক আলহাজ্ব ফয়জার রহমান মাস্টারের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন হিজবুল আরাফাত ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল জলিল, সোনাহাট ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও হিজবুল আরাফাতের কার্যকরী সদস্য আলহাজ্ব বাবুল আক্তার, আলহাজ্ব ফেরদৌস হোসেন , ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, সোনাহাট ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম, মইদাম কলেজের প্রভাষক মাওলানা রুহুল আমিন হামিদী, মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আউয়াল, হিজবুল আরাফাতের কার্যকরী সদস্য আরাফাত হোসেন টিটু । পরে হিজবুল আরাফাতের কোষাধ্যক্ষ মাওলানা হাফেজ নুরুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন ৪৬ জন হাজীসহ প্রায় চার শতাধিক হাজী অংশ গ্রহণ করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
