|
বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক
নতুন সময় প্রতিবেদক
|
![]() বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি সবুর খান, সেক্রেটারি ইশতিয়াক বৃহস্পতিবার ১৭ জুলাই, সমিতির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন হয়। নির্বাচনে কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বেনজির আহমেদ ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের কে বি এম মইন উদ্দিন চিশতি। জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সাউথইস্ট ইউনিভার্সিটির মো. রেজাউল করিম। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কাইয়ুম রেজা চৌধুরী ট্রেজারার নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাহী কমিটির সদস্যরা হলেন সাদাফ সাজ সিদ্দিকী (ব্র্যাক ইউনিভার্সিটি), ফারুক হাসান (বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি), কাজী জাহেদুল হাসান (সেন্ট্রাল উইমেন’স ইউনিভার্সিটি), লুৎফে এম আয়ুব (চিটাগাং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি), নওশাদ শামসুল আরেফিন (ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি), আবুল কাসেম হায়দার (ইস্টার্ন ইউনিভার্সিটি), শফায়েত কবির চৌধুরী (ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি), দিদার এ হোসেন (ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ), মো. আশরাফ আলী (প্রাইম ইউনিভার্সিটি), মো. মহবুবুর রহমান (স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মোস্তফা কামাল (দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ), কাজী আনিস আহমেদ (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) এবং হাফিজুর রহমান খান (বরেন্দ্র ইউনিভার্সিটি)। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
