|
শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শ্রীবরদীতে জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা প্রিন্সিপাল আসাদুজ্জামান,নুরে আলম সিদ্দিকী, জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন রঞ্জু, শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর মহির উদ্দিন প্রমুখ । এসময়, ৯ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সুরুজ আলী , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিব হাসান মিজান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হোসাইন, আইসিটি বিষয়ক সম্পাদক জিসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খোকন বলেন, জনকল্যাণ ফাউন্ডেশনের একটি সামাজিক সংগঠন।এ সংগঠন ইতিপূর্বে অনেক সামাজিক কাজ করেছে। বিগত আওয়ামী সরকার সংগঠনের কাজে বাধা দিত আমরা পালিয়ে থেকেও কাজ করার চেষ্টা করেছে। বর্তমানে আমরা পুরোদমে কাজ শুরু করেছি। খেলাধুলাসহ সকাল সামাজিক কাজ আমরা করবো। এই সমাজে যত গরিব অসহায় মানুষ রয়েছে তাদেরকে চিকিৎসা সেবা দেয়া হবে এই সংগঠনের উদ্যোগে, গরিব অসহায় মানুষের বিয়ের খরচ বহন করবে এই সংগঠন। আমরা সবার সহযোগিতা চাই। আলোচনা সভা শেষে দুই টিমের মাঝে বল ও জার্সি তুলে দেন প্রধান অতিথি খোকন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
