ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নাসিরনগর বিস্ফোরক মামলার আসামি পুলিশ থেকে ছিনিয়ে নিল স্বজনরা
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: Saturday, 19 July, 2025, 2:46 PM

নাসিরনগর বিস্ফোরক মামলার আসামি পুলিশ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

নাসিরনগর বিস্ফোরক মামলার আসামি পুলিশ থেকে ছিনিয়ে নিল স্বজনরা

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে পুলিশকে মারপিট করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

১৭ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ৬ টায় গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি মাসুক মিয়া (৪০) কে ধরতে গেলে নাসিরনগর থানার এসআই কামাল সহ ২ জনকে তার স্বজনরা মারপিট আহত করে এবং আসামি ছিনিয়ে নিয়ে যায়,  আহত পুলিশ সদস্যদের নাসিরনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মাসুক মিয়াকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় তারা মাসুক মিয়াকে গ্রেপ্তার করলে ঘটনাস্থলে তার সহযোগী ও স্বজনরা হামলা চালালে আসামি পালিয়ে যান এবং স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

উল্লেখ্য পলাতক আসামী মাসুক মিয়া চাঁদাবাজি মামলা ছাড়াও জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হত্যা চেষ্টা মামলার ৯৭ নং আসামী।

এ বিষয় নাসিরনগর থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, আসামির ধরতে গিয়ে স্বজনদের হামলায় আসামী পালিয়ে গেছে এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status