|
নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীতে মানববন্ধন
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরে শিশুপার্ক ও গ্রন্থাগারের দাবীতে মানববন্ধন মানববন্ধনে জেলা বিএনপির সদস্য শাহজাহান খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র নেতা ৬ নং ওয়ার্ডবাসী শহীদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদল নেতা শামীম আহম্মেদ, লিয়ন রহমান, হাফেজ সানাউল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, পুরাতন জিন্নাহ্ স্কুল মোড় সংলগ্ন তৎকালীন প্রকাশিত পত্রিকা দৈনিক প্রকাশ এর কার্যালয় ও এর পাশর্^বর্তী নারদ নদের পাড়ে অবস্থিত খাস জমিতে স্থানীয় শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের লক্ষ্যে একটি শিশুপার্ক ও গ্রন্থাগার স্থাপন করা হলে এই এলাকার শিশুরা তাদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণ করতে সক্ষম হবে। বক্তারা আরও বলেন, এই খাস জমিটি বিগত ফ্যাসিস্ট সরকার একজন সাংবাদিককে অবৈধভাবে লীজ প্রদান করে। একজন ব্যক্তির নামে লীজ বাতিল করে এলাকার সাধারণ মানুষের স্বর্থের কথা বিবেচনা করে অবিলম্বে উক্ত স্থানে একটি শিশুবান্ধব পার্ক ও গ্রন্থাগার স্থাপন করার দাবী জানান স্থানীয়রা। মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষার্থী-যুবসমাজ, শিক্ষক-সাংবাদিক, রাজনীতিবিদ সহ নানান পেশাজীবির মানুষ অংশগ্রহণ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
৩০০ বার নিজের নাম লেখার অ্যাসাইনমেন্ট, ব্যাখ্যা দিলেন সেই শিক্ষিকা
১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ
বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ বন্ড ২০ হাজার ডলার
মাদারগঞ্জে অতিরিক্ত দামে বোতলজাত পেট্রোল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
