ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক ১, পালিয়েছে আরেক সহযোগী
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 1 August, 2026, 6:20 PM

দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক ১, পালিয়েছে আরেক সহযোগী

দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক ১, পালিয়েছে আরেক সহযোগী

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় তৈরি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দুর্গাপুর থানার এসআই (নিঃ) মো. ফিরুজ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল বিরিশিরি ইউনিয়নের শিমুলতলি বাজার এলাকায় দায়িত্বরত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি ভারতীয় তৈরি মদ নিয়ে কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে ঝানজাইল উত্তরপাড়ার টাওয়ারের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে মো. রায়হান (২০) নামে একজনকে আটক করতে সক্ষম হয়। তিনি কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ঘোরাগাঁও গ্রামের রুক্কু মিয়ার ছেলে। তবে তার সহযোগী হান্নান (৩০) নামে অপর ব্যক্তি পালিয়ে যায়।

আটক রায়হানের কাছ থেকে একটি কালো স্কুল ব্যাগের ভেতরে থাকা ভারতীয় তৈরি মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দুইজনকে সাক্ষী রেখে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) মো. ফিরুজ আল মামুন বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধার হওয়া মদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status