ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩
মাগুরা জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
মঈনুল ইসলাম সুজন, মাগুরা
প্রকাশ: Saturday, 19 July, 2025, 11:54 AM

মাগুরা জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মাগুরা জেলা কৃষকদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ছবি অবমাননা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে  মাগুরার শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলা শাখা।

আজ শুক্রবার (১৮ই জুলাই) সকাল ১১টায় মাগুরা শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও ভায়না মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।


কৃষকদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয়  সহ-সাংগঠনিক সম্পাদক  ও মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খাঁনের নির্দেশনায়  সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক এহসানুল হক পলাশ, সাবেক সদস্য সচিব   রিফাতুল ইসলাম রাহান, জেলা কৃষক দল নেতা সোহেল রানা, টুকু, চঞ্চল হোসেন সহ- দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মাগুরা জেলা কৃষকদল।

এছাড়াও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলার ৬টি ইউনিটের কৃষকদলের নেতৃবৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status