|
বরগুনার পাথরঘাটায় ধ্বংস ১১ কেজি গাঁজা ও ইয়াবা, জব্দকৃত মাদকের মূল্য ৪ লাখ টাকা
তামান্না জেনিফার,বরগুনা
|
![]() বরগুনার পাথরঘাটায় ধ্বংস ১১ কেজি গাঁজা ও ইয়াবা, জব্দকৃত মাদকের মূল্য ৪ লাখ টাকা বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৪ লাখ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোন (পাথরঘাটা)র স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলি হায়দার এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা। ![]() বরগুনার পাথরঘাটায় ধ্বংস ১১ কেজি গাঁজা ও ইয়াবা, জব্দকৃত মাদকের মূল্য ৪ লাখ টাকা জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে ১০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১ টুকরো গাঁজা গাছ থানায় জমা দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, বরগুনার নির্দেশে বাকি ১৫০ পিস ইয়াবা ও ১১ কেজি ২৯০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন (পাথরঘাটা)র স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারো একার শত্রু নয়, এটি পুরো জাতির শত্রু। যে সমাজ মাদকের বিরুদ্ধে সোচ্চার নয়, সে সমাজ ধীরে ধীরে নিজের ভবিষ্যৎ ধ্বংস করে। পাথরঘাটার মতো অভিযান শুধুমাত্র শুরু, প্রয়োজন প্রতিটি মহল্লা, প্রতিটি ঘরে ঘরে এই যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়া। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নয়, প্রতিটি মানুষকে হতে হবে একেকজন মাদকবিরোধী যোদ্ধা। কারণ নিরবতা মানেই সম্মতি, আর প্রতিরোধ মানেই বাঁচার আশ্রয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
