|
বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
![]() বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগ স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া–বান্দরবান সড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল (ওয়াল) অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেনাবাহিনীর কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মো: এস আরেফিন এর তত্ত্বাবধানে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতি প্রমুখের সার্বিক পরিচালনায় পানি নিষ্কাশন নালা টি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণকাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চেঙ্গী নদীতে রাতের অভিযানে দুই লাখ টাকার নিষিদ্ধ রিং জাল জব্দ
