ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩
মনিহার সিনেমা হলে তরুণীকে অচেতন করে সর্বস্ব লুট অভিযুক্ত পরিচিত বন্ধু
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Saturday, 19 July, 2025, 11:32 AM

মনিহার সিনেমা হলে তরুণীকে অচেতন করে সর্বস্ব লুট অভিযুক্ত পরিচিত বন্ধু

মনিহার সিনেমা হলে তরুণীকে অচেতন করে সর্বস্ব লুট অভিযুক্ত পরিচিত বন্ধু

যশোর শহরের মনিহার সিনেমা হলে চেতনা নাশক ওষুধ খাইয়ে এক তরুণীকে অচেতন করে সর্বস্ব লুটের অভিযোগ উঠেছে তার পরিচিত বন্ধুর বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণীর নাম লতা (২০) তিনি নড়াইল জেলার কাগজিপাড়া গ্রামের খোরশেদ শিকদারের মেয়ে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে। পরে সিনেমা হলের স্টাফরা অচেতন অবস্থায় লতাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, লতা এখন আশঙ্কামুক্ত।পুলিশ সূত্রে জানা গেছে, লতা তার এক পরিচিত বন্ধুর সঙ্গে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যান। এসময় ওই ব্যক্তি কৌশলে লতাকে চেতনা নাশক ওষুধ খাইয়ে অচেতন করে তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।পুলিশ  আরো জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status