ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 13 July, 2025, 5:13 PM

ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ভূরুঙ্গামারীতে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘু্ন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশার চালক বাহাজ উদ্দিন বানু (৩০) ও অটোরিকশার যাত্রী আতিকা (১৩)। এছাড়াও আহতরা হলেন, অটো যাত্রী আবু বকর সিদ্দিক ( ৪০), ফাতেমা (০৯), আরিফা ( ০২ মাস), মোর্শেদা ( ৩০)।

নিহত অটোরিকশা চালক ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের এবং নিহত অটো যাত্রী আতিকা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর গ্রামের  বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভূরুঙ্গামারী থেকে  সোনাহাট স্থলবন্দরগামী একটি ড্রামট্রাক বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ট্রাক চাপায় ঘটনাস্থলে অটোচালক মারা যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অপর ৪ ব‍্যক্তিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অটো যাত্রী আতিকা মারা যান। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও এর চালক পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, অটো ও ট্রাক থানায় আটক রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status