ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু
মোঃ রাহাত রাজা, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 12 July, 2025, 11:13 AM

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় দায়িত্বরত অবস্থায় তার মৃত্যু হয়। উপ-পরিদর্শক সাঈদুজ্জামান (৪৯) কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের পুত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করে অসুস্থ্য হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষনিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো: মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ রোগে ভুগতেছিলেন। শুক্রবার সকালে পুলিশ লাইনে জানাজা নামায শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status