|
ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল
নতুন সময় ডেস্ক
|
![]() ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালাল ইসরাইলি। আইডিএফ বলেছে, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুথিরা বারবার ইসরাইলের ওপর হামলা চালাচ্ছিল। হামলার পর হুথির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহয় ইসরাইলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে। এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, ইসরাইল হোদেইদাহয় একের পর এক হামলা চালিয়েছে। এর ঠিক আগে ইসরাইলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল। ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রেপ্তার না করে প্রশ্নবিদ্ধ ওসি, আসলে কি ঘটেছিল সেদিন?
রাজেন্দ্রপুরে ইকরা হিফজুল কোরআন মাদরাসার পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান
ওয়ারিশ আত্মসাৎ করে ওরা জান্নাতের আশায় ধর্মের গান গায়!শাহীন মির্জা
ক্যানসারে মারা গেলেন মা, হোটেলে খুন ছেলে, অসুস্থ বাবার আকুতি ‘ওষুধের খরচ কে দেবে?’
