|
দেশে ফিরলেন নারী ফুটবলাররা
নতুন সময় ডেস্ক
|
![]() দেশে ফিরলেন নারী ফুটবলাররা ২০২২ ও ’২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। এবার বাফুফের নিজস্ব বাসে এশিয়া কাপ নিশ্চিত করা দলের ছবি সাঁটানো হয়েছে। সেই বাসে করেই নারী দল সংবর্ধনা স্থল হাতিরঝিলে রওনা হয়েছেন। বাফুফে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এশিয়া কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে। তাই বিমানবন্দরে বাড়তি কোনো আয়োজন ছিল না। বাফুফে কর্তারা এয়ারপোর্টে নারীদের সাধারণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
