|
চিলমারীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ত্যাগী নেতাদের বাদ দেয়ার অভিযোগ
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
|
![]() চিলমারীতে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, ত্যাগী নেতাদের বাদ দেয়ার অভিযোগ বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মাটিকাটা মোড় ও থানাহাট বাজার হয়ে আবার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য গঠিত কমিটির সদস্য আব্দুল মতিন সরকার শিরিন, যুগ্ম আহবায়ক সাঈদ হোসেন পাখি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক নুর আলম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আবু ওবাইদুল হক খাজা ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমন। বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট দোশরদের নিয়ে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। যাদের নামে কোনো রাজনৈতিক মামলা নেই, যারা বিগত সময়ে বিএনপির কোনো কর্মসূচিতে অংশ নেননি, তাদের দিয়ে এই কমিটি সাজানো হয়েছে। বক্তারা অবিলম্বে এই কমিটি ভেঙে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে বলে হুঁশিয়ারি দেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে আব্দুল বারি সরকারকে আহবায়ক এবং আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
