ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তিন ফোনের দাম কমালো অপো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 3 July, 2025, 6:25 PM
সর্বশেষ আপডেট: Thursday, 3 July, 2025, 6:42 PM

তিন ফোনের দাম কমালো অপো

তিন ফোনের দাম কমালো অপো

উদ্ভাবনী স্মার্টফোনের জন্য সুপরিচিত বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বছরের মাঝামাঝি বাংলাদেশে তাদের জনপ্রিয় এ সিরিজের স্মার্টফোনে ছাড় ঘোষণা করেছে। অপো এ৫ প্রো (৮ জিবি + ২৫৬ জিবি) এখন পাওয়া যাচ্ছে ২৪,৯৯০ টাকায়, এর আগের দাম ছিল ২৬,৯৯০ টাকা; অপো এ৩ (৬ জিবি + ১২৮ জিবি) এখন মাত্র ১৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, এর আগের দাম ছিল ১৯,৯৯০ টাকা; আর অপো এ৩এক্স (৪ জিবি + ৬৪ জিবি) এখন ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে, আগে এর দাম ছিল ১৩,৯৯০ টাকা। এই অফারগুলোর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য অপো’র পারফরম্যান্স, ডিউরেবিলিটি ও ডিজাইন আরও সহজলভ্য হয়ে উঠেছে।

যারা শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইন চান, তাদের জন্য অপো এ৫ প্রো এক দারুণ বিকল্প। কঠিন পরিবেশে টিকে থাকার সক্ষমতা রয়েছে এই ফোনের। এতে ব্যবহার করা হয়েছে আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স, মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স এবং সর্বাধুনিক এআই ক্যামেরা সিস্টেম। এর ইন্টেলিজেন্ট ট্রিপল ক্যামেরা সেটআপে রয়েছে এআই সিন রিকগনিশন, এআই পোর্ট্রেট রিটাচিং ও এইচডিআর ইমেজিং; যা আলো কম বা বেশি যাই থাক না কেন, নিখুঁত ও ঝকঝকে ছবি তোলা নিশ্চিত করে।

যারা প্রতিদিনের ব্যবহারে নির্ভরযোগ্য ও কার্যকর স্মার্টফোন চান, তাদের জন্যই এই অপো এ৩ নিয়ে আসা হয়েছে। মিলিটারি গ্রেড শক রেজিজট্যান্স, মাল্টিপল লিকুইড রেজিজট্যান্স এবং ১,০০০ নিটস আল্ট্রা ব্রাইট ডিসপ্লের কারণে এটি টাফনেস ও ক্ল্যারিটি নিশ্চিত করতে পারে। এর শক্তিশালী ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ ও ৫১০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘস্থায়ী ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। এর ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে ও অপ্টিমাজড প্রসেসিং পাওয়ার কাজ ও বিনোদন উভয়ক্ষেত্রে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে।

এদিকে, অপো এ৩এক্স সাশ্রয়ী দামে শক্তিশালী পারফরম্যান্স ও ডিউরেবিলিটি নিশ্চিত করে। এর নির্ভরযোগ্য ফিচার ও কমপ্যাক্ট ডিজাইন কাজ ও খেলার মধ্যে নিখুঁত ভারসাম্য নিশ্চিত করে; যার প্রতিদিনের ব্যবহারে স্মার্টফোনের ওপর নির্ভর করতে চান, তাদের জন্য এটি একদম যথার্থ হবে।

এ সম্পর্কে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, অপোতে আমরা সর্বাধুনিক স্মার্টফোন প্রযুক্তি আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। অপো এ৩, এ৫ প্রো ও এ৩এক্স-এর ওপর এই ছাড়গুলো আমাদের এই প্রতিশ্রুতি পূরণেরই প্রতিফলন; যেখানে আমরা বাংলাদেশের ক্রেতাদের চাহিদা পূরণে মানসম্মত ও ডিউরেবল স্মার্টফোন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশজুড়ে সকল অনুমোদিত অপো স্টোরে এখন নতুন দামে এই ডিভাইসগুলো পাওয়া যাবে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status