|
র্যাবের অভিযানে গৌরীপুরে হুমায়ুন হত্যাকান্ডের অন্যতম আসামী রাসু গ্রেপ্তার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
![]() র্যাবের অভিযানে গৌরীপুরে হুমায়ুন হত্যাকান্ডের অন্যতম আসামী রাসু গ্রেপ্তার র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুজ্জামান আরো জানান,গত ১৩ জুন গৌরীপুরের হুমায়ুন কবির স্থানীয় পাচার বাজারে যাওয়ার সময় সহনাটি ইউনিয়নের সোনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে একটি চক্র তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মোঃ খাইয়ুম মিয়া ওরফে কাইয়ুম গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ-১৬/০৬/২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। র্যাব আরো জানান, হত্যাকান্ডের পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্তসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, ময়মনসিংহের একটি দল সিপিএসসি, র্যাব-১ গাজীপুরের সহায়তায় বুধবার রাতে জিএমপি গাজীপুরের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হুমায়ুন কবির হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুকে আটক করে। রাসু গৌরীপুরের সোনাকান্দির মোঃ শামসুল হকের ছেলে। র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুজ্জামান জানিয়েছেন আসামি রাসুকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
