|
রাজধানীর হোটেলে সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু, ময়নাতদন্তে যা জানা গেল
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীর হোটেলে সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু, ময়নাতদন্তে যা জানা গেল সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম। ময়নাতদন্ত শেষে ডা. জাকিয়া বলেন, ৩ জনের মরদেহের সিমট্রম দেখে আমাদের মনে হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেগুলো এনালাইসিসের জন্য মহাখালী পরীক্ষাণাগারে পাঠানো হবে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানাতে পারব। এর আগে মরদেহ তিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেন, তিনটি মরদেহের শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার (২৮ জুন) রাতে মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের একটি আবাসিক হোটেল থেকে সৌদি প্রবাসী মনির হোসেন ও তার স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। ডাক্তার দেখাতে সপরিবারে ঢাকায় এসেছিলেন তিনি। তবে ডাক্তারের সিরিয়াল না পেয়ে ‘সুইট স্লিপ’ নামের ওই আবাসিক হোটেলে ওঠেন। পরবর্তীতে সন্ধ্যা পর্যন্ত মনির হোসেনের এক চাচা তাদের সঙ্গে ছিলেন এবং একসঙ্গে খাবার খান। পরে রাতে তিনজনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মনির হোসেনের চাচা জানিয়েছেন, শনিবার ভোরে হোটেল থেকে ফোনে তাকে জানানো হয়, তিনজনই রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তিনি তাদের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
