|
নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, কুমিল্লা
|
![]() নাঙ্গলকোট পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরে ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে করোনা ভাইরাস জনিত দূর্যোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বাজেট ৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাজেটে রাস্তা নির্মাণ খাতে ১৬ কোটি, পৌর সুপার মার্কেট নির্মান খাতে ২কোটি, পৌর এলাকায় বিদ্যমান বিভিন্ন ড্রেন নির্মান, পরিষ্কার, মেরামত ও রক্ষনাবেক্ষণ খাতে ৬কোটি ৬৫ লাখ, বাস টার্মিনালের নির্মাণ খাতে ২০লাখ, পৌর এলাকায় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত কল্পে এই খাতে ব্যয় বরাদ্ধ ১০লাখ, ব্রীজ ও কালভাট নির্মাণ খাতে বরাদ্দ ১কোটি ২০লাখ, চিকিৎসা সেবাসহ গরীব দুঃস্থদের আর্থিক সাহায্য প্রদান খাতে ২লাখ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বাবত বরাদ্দ ৩কোটি, রাস্তা আলোকিত করণসহ বিদ্যুতায়নে বরাদ্দ ১কোটি ১০লাখ, পৌর নাগরিকদের চিত্ত বিনোদনের জন্য পার্ক ও সৌন্দর্য্য বর্ধন নির্মান খাতে বরাদ্দ ২০লাখ, ইপিআই কার্যক্রমে ২লাখ, বর্জ ব্যবস্থাপনা স্থাপনা নির্মান ও যন্ত্রপাতি সংগ্রহ কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ৮২ লাখ টাকা। পৌর প্রশাসক আল আমিন সরকার তার বক্তব্যে বলেন, আগামী অর্থবছরে পৌর এলাকায় লাইটিং, পৌর সুপার মার্কেট নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনায় স্থাপনা নির্মাণ, বাস টার্মিনাল, যাত্রী ছাউনি, ব্রিজ, কালভার্ট নির্মাণ ও সৌন্দর্য বর্ধনসহ অর্থ প্রাপ্তি সাপেক্ষে বাজেটে ঘোষিত সকল উন্নয়ন করা হবে। এছাড়া পৌর বাজারের যানজট নিরশনে উদ্যোগ গ্রহণ করা হবে। নাঙ্গলকোট পৌরসভাট সচিব হারুনুর রশিদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান সিকদার, পৌরসভা নির্বাহী প্রকৌশলী জুবাইদা ইয়াছমিন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ। এছাড়াও বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
