|
রাজনীতি শুধু নির্বাচনের জন্য নয়, এলাকার উন্নয়ন ও মানুষের জন্য: হুমাম কাদের
এম. মতিন, চট্টগ্রাম
|
![]() রাজনীতি শুধু নির্বাচনের জন্য নয়, এলাকার উন্নয়ন ও মানুষের জন্য: হুমাম কাদের আজ ৩০ জুন (সোমবার) উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের দাম্মাম বিএনপির সভাপতি বখতিয়ার উদ্দীনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। এসময় তিনি এলাকার মাদক ও অবৈধ বালু উত্তোলনের মতো সমস্যা সমাধানেরও প্রতিশ্রুতি দেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের যতদূর জানা আছে, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের রাজনীতি শুধু নির্বাচনের জন্য নয়, এটি এলাকাবাসীর উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জন্য। নির্বাচনে কি হবে না হবে তা ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচারণার সময় দেখা যাবে। হুমাম কাদের চৌধুরী বলেন, “আজকে মরিয়মনগরে আসার উদ্দেশ্য একটাই—আপনারা জানেন প্রবাসে থাকেন আমাদের বখতিয়ার সাহেব। তিনি দেশে আসলে দলের ছেলেপেলেদের সহযোগিতা করেন। আমি তাকে ওয়াদা করেছিলাম, পরেরবার তিনি দেশে এলে তার বাড়িতে আসব। আজ সে উদ্দেশ্যেই এসেছি।” তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, মরিয়ম নগরের যারা আমার বাবার প্রতি দুর্বলতা রাখেন, তারা সবাই আজ দেখা করতে এসেছেন। আমি আশা করি এই সম্পর্কটা অন্তত ধরে রাখতে পারব।” হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার দুটি প্রধান সমস্যার কথা উল্লেখ করে বলেন, “বর্তমানে রাঙ্গুনিয়ায় দুটো বড় সমস্যা—একটা মাদক, আরেকটা বালি। এই দুটি সমস্যাই বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
