ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বাকৃবির তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাম‌য়িক ব‌হিষ্কার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 28 June, 2025, 2:26 PM

বাকৃবির তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাম‌য়িক ব‌হিষ্কার

বাকৃবির তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাম‌য়িক ব‌হিষ্কার

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত ৮টার দিকে নগরীর ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বাদি হয়ে নিজেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রবি সরকার (৩৪), ইটাহাটা এলাকার মৃত সোবাহানের ছেলে।

বাসন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী অভিযুক্ত রবিকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান চালান। এ সময় আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে এসআই মোহাম্মদ আলীকে মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন শেষে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তি করেন।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এখনবদি তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status