|
নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নাহিদ হাসান মুন্না, বড়াইগ্রাম
|
![]() নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার শিশু মিনহাজ হোসেন আবির একই এলাকার মিলন হোসেনের ছেলে ও স্থানীয় আদিব ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল বিকেল ৪টার দিকে বাইসাইকেল নিয়ে বেড়ানোর জন্য বাড়ি থেকে বের হয় আবির। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে তাকে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে সন্ধ্যার দিকে বনপাড়ার মহিষভাঙ্গা এলাকার বনলতা মসলা ফ্যাক্টরি পাশে আবিরের রক্তমাখা বাইসাইকেলটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ ঘটনায় শিশু আবিরের বাবা বড়াইগ্রাম থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন এবং খোঁজাখুজি করতে থাকেন। পরে রাত ৯টার দিকে বনলতা মসলা ফ্যাক্টরির পাশে ভুট্টার গাছ দিয়ে ঢেকে রাখা শিশু আবিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবিরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে পুলিশে ধারণা, শিশুটিকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
