|
বাকৃবির তাপসী রাবেয়া হলে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবির তাপসী রাবেয়া হলে র্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শাস্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়। এই বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, তাসনোভাকে র্যাগিংয়ের উদ্দেশ্যে ৩১ মে রাত পৌনে ২টার দিকে ওই তিন শিক্ষার্থী ছাদে ডাকেন। পরে সে ছাদে যেতে রাজি না হলে তাকে বারান্দায় ডেকে নিয়ে রাত সাড়ে ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের শাস্তিস্বরূপ হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন । শাস্তি শেষ হওয়ার পর শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলের ফাঁকা আসনের বিপরীতে আবেদন করে পুনরায় হলে উঠতে পারবেন। তবে হল প্রশাসন তাদের আসনের ব্যবস্থা করে দিতে বাধ্য নয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
