|
গাজীপুরে আন্তর্জাতিক মাদক পাচারবিরোধী দিবস পালিত
মোঃ মাসুদ রানা,গাজীপুর
|
![]() গাজীপুরে আন্তর্জাতিক মাদক পাচারবিরোধী দিবস পালিত গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ডিডিএলজি আহমেদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ, সদর মেট্রোথানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে মাদকদ্রব্যের কুফল নিয়ে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে চিত্রাঙ্গনে ৪ ক্যাটাগরিতে ১৩ জন এবং রচনায় প্রতিযোগিতার ৩ ক্যাটাগরিতে ১০ জনসহ মোট ২৩ জন পুরুস্কৃত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক এক ভয়ানক ব্যাধির নাম। যা আমাদের সমাজে ক্যান্সারের মত ছড়িয়ে পড়ছে। ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে ও সবাইকে সচেতন করতে মাদকদ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত
