|
উজিরপুরের বামরাইলে ট্রাক উল্টে পুকুরে নিহত-২ আহত ১০ জন
এ এইচ অনিক
|
![]() উজিরপুরের বামরাইলে ট্রাক উল্টে পুকুরে নিহত-২ আহত ১০ জন এতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার খরিয়া গ্রামের বেদে সবুজ এর স্ত্রী তুফানী ৩৫ ও শরিয়তপুর জেলার পালং উপজেলার চড়ডংসা গ্রামের বেদে তৌহিদুল এর স্ত্রী রাজিয়া ৩০ মারা যান। এছাড়াও ট্রাকে অন্য যাত্রীদের মাঝে আহত ৫ জনকে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ছেড়েদেওয়া হয়। সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উদ্ধার কাজে সহায়তায় করে। আহতদের মাঝে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে কথাবলে জানা জায় বেদ বহরটি মেঘ বৃষ্টি উপেক্ষা করে অর্থ সাশ্রয়ের জন্য ভিজে পুড়ে বাসের পরিবর্তে সবাই মিলে একটি খোলা ট্রাকে করে পেশাগত কাজে বা জিবন জিবিকার জন্য পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায় জাচ্ছিলেন। এছাড়া ও আজ সকালে শোলক ইউনিয়নের ধামুরায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক মানুসিক ভারসাম্যহীন ব্যাক্তির মৃত্যু হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এবং আহতদের চিকিৎসার খোজ খবর নেওয়া হয়েছ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
