|
মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে দেরিতে আসা ছাত্রীর পরীক্ষা নেওয়া বিবেচনাধীন: প্রেস উইং
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে দেরিতে আসা ছাত্রীর পরীক্ষা নেওয়া বিবেচনাধীন: প্রেস উইং কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ইতিমধ্যে কর্তৃপক্ষের নজরে এসেছে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণসংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সি আর আবরার আরও বলেন, ‘তার (ছাত্রী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শান্তিরক্ষী বাহিনী বিশ্বশান্তি রক্ষায় যে ত্যাগ স্বীকার করেন, তা অনেকেই যথেষ্ট উপলব্ধি করেন না-শামা ওবায়েদ
বিকাশ এজেন্টের আড়ালে অনলাইন জুয়ার কারবার, ভূরুঙ্গামারীতে যুবক গ্রেপ্তার
জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, ৬ দফা দাবিতে আলটিমেটাম
পাইকগাছায় প্রস্রাব করারকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
