ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঝ আকাশে পাখির আঘাত, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 27 June, 2025, 12:39 PM

মাঝ আকাশে পাখির আঘাত, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

মাঝ আকাশে পাখির আঘাত, ১৫৪ যাত্রী নিয়ে ঢাকায় ফিরল বিমান

বাংলাদেশ বিমানের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পর পাখির সঙ্গে আঘাতের (বার্ড হিট) ঘটনায় মাঝ আকাশ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে ফেরত এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার এ ঘটনায় ফ্লাইটটির ইঞ্জিনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

রওশন কবীর জানান, আজ শুক্রবার সকাল ৮টা ২৬ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৫৮৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে উড্ডয়ন করে। উড্ডয়নের পরপরই ৮টা ৩৭ মিনিটে ফ্লাইটটি পাখির সঙ্গে ধাক্কা খায়। এতে ফ্লাইটটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় মাঝ আকাশ থেকে পাইলট ফ্লাইটটিকে আবার শাহজালাল বিমানবন্দরেই নিরাপদে অবতরণ করান।

তিনি আরও বলেন, বর্তমানে ১৪ নম্বর বে-তে বাংলাদেশ বিমানের প্রকৌশলীদের তত্ত্বাবধানে সেটির মেরামতের চেষ্টা চলছে। যাত্রীরা বিমানবন্দরেই রয়েছে। দুপুরের দিকে অন্য একটি ফ্লাইটে করে তাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status