|
তাড়াশে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর
সাব্বির মির্জা,তাড়াশ
|
![]() তাড়াশে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার যাত্রীর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অজ্ঞাত একটি বাস সিরাজগঞ্জ- বোনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। তাৎক্ষণিক সেখানে কোনো লোকজন না থাকায় বাসটিকে শনাক্ত করা যায়নি। পরে স্থানীয়রা আহত যাত্রী মন্টু সরকারকে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে বিকালে তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা গিয়ে দুর্ঘটনায় যাত্রী আহত দেখতে পান। আজকে আপনার মাধ্যমে জানতে পারলাম আহত ব্যক্তি মারা গিয়েছে। তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত বাসটি শনাক্তের কার্যক্রম চলমান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
