ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ
মোঃ মাহফুজুর রহমান মাসুম ,উজিরপুর
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 5:14 PM

উজিরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

উজিরপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

বরিশালের উজিরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, নারিকেল চারা, হাইব্রিড মরিচের বীজ, লেবুর চারা ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ২৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিতরনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। এ সময় সংক্ষিপ্ত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কপিল বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাইনুল ইসলাম খান, সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মোঃ সরদার সিদ্দিকুর রহমান, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম খোকন, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আহমেদ মোল্লা, উপজেলা শ্রমিক দল নেতা মোঃ সোলাইমান খান হাইয়ুম, বিএনপি নেতা জাহিদ হোসেন সাজু, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল কাসেম সেন্টু সহ অনেকে।

এ সময় ৯ শত জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধান, ১০ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে এমওপি সার এবং ৫ শত জনকে ৫টি করে ও ৪০ টি প্রতিষ্ঠানকে ১০ টি করে নারিকেল চারা বিতর করেন। এ ছাড়া ১শত জনকে হাইব্রিড মরিচ বিজ, ৫ কেজি করে এমওপি, ৫ কেজি করে ড্যাপ এবং ৮০ জন কৃষককে ৫ টি করে লেবুর চারা, ১০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status