ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
রায়পুর পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা
মাহমুদ সানি,রায়পুর
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 5:10 PM

রায়পুর পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা

রায়পুর পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা

লক্ষ্মীপুর রায়পুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের ২৯,৯৩,৩০০০০ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ ইমরান খান।

ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেশি ব্যয় দেখানো হয়েছে। তবে এই বাজেটে কোন নতুন করারোপ করা হয়নি। এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জেবুন্নেছা পান্না,রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন।

সাংবাদিকদের প্রশ্নোত্তরে পৌর প্রশাসক মোঃ ইমরান খান জানান, রায়পুর পৌরসভা হচ্ছে একটি প্রথম শ্রেণী পৌরসভা। আমরা এই প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক নগর হিসাবে রূপ দিতে কাজ করছি। 

তিনি বলেন, খুব শিগগিরই রায়পুর পৌরসভা যানজট ও ফুটপাথমুক্ত করা হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আরও আধুনিকায়ন আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status