ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে : ডিসি মুফিদুল আলম
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Sunday, 22 June, 2025, 6:25 PM

সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে : ডিসি  মুফিদুল আলম

সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে : ডিসি মুফিদুল আলম

আমরা প্রত্যেকেই এক একটা দপ্তরের প্রধান। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেই, তাহলেই ময়মনসিংহের সাধারণ মানুষ ভালো থাকবে। অন্যথায় সাধারণ মানুষের দূর্ভোগ বাড়তেই থাকবে। আপনারা সকলে সাধারণ জনগণের কল্যাণে কাজ করুন। তাদের কথা বিবেচনায় জনস্বার্থে কাজ করুন। দেশটা আমাদের সবার। সবাই মিলেই দেশকে ভালো রাখতে হবে। ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় রবিবার (২২জুন) এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ জেলার অন্যান্য সকল সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। 

সভাপতি যানজট নিরসনে রাস্তা মেরামতের নির্দেশ দেন। অবৈধ দোকানপাট উচ্ছেদে কেন দৃশ্যমান পদক্ষেপ নেই তার বিষয়েও জানতে চান। বর্তমানে ডেঙ্গু এবং করোনার উৎপাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সভাপতি লার্ভিসাইড প্রয়োগ ও জনসচেতনতার উপর জোর দিতে বলেন সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশন অনুমতিবিহীন হাই রাইজ (উঁচু)  বিল্ডিংগুলো  শনাক্তকরণের কাজ করছে সবাই মত প্রকাশ করেন।

সড়ক ও জনপথ বিভাগ দেশের জনসেবায় সরাসরি জড়িত উল্লেখ করে সভাপতি বলেন, হাইওয়ে রাস্তায় প্রয়োজনীয় গতিরোধক এবং রংকরণ যেন অতিসত্বর সম্পন্ন করা হয়। দুর্ঘটনাপ্রবণ তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় কেন বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে। 

জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে  স্কুলের বিতর্কিত নাম চিহ্নিতকরণ এবং সেগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন সভাপতি। ইউকেলিপ্টাস এবং আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ। এসব গাছগুলো কর্তনের বিনিময়ে সরকার প্রণোদনা দিচ্ছে বলে জানানো হয়। এছাড়াও জেলার অন্যান্য সরকারি দপ্তরকে তার নিজ নিজ ক্ষেত্রে জনস্বার্থে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন সভাপতি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status