|
মির্জাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() মির্জাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত নিহত কাভার্ডভ্যানের চালক সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত তিনটার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে চালক মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
