ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদণ্ড
জালিস মাহমুদ, পিরোজপুর
প্রকাশ: Saturday, 21 June, 2025, 9:03 PM

পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদণ্ড

পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনের কারাদণ্ড

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২১ জুন) দুপুরে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী।

অভিযুক্তরা হলেন উপজেলার চরখালী গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে আতিয়ার শেখ (৪০) এবং একই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মিলন শেখ (৩০)। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বলেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দুজনকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দুজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status