ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
যাঁর কোরআন তিলাওয়াত শুনে কেঁদেছিলেন নবীজি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 June, 2025, 10:28 AM

যাঁর কোরআন তিলাওয়াত শুনে কেঁদেছিলেন নবীজি

যাঁর কোরআন তিলাওয়াত শুনে কেঁদেছিলেন নবীজি

কোরআন তিলাওয়াত মোমিনের হৃদয়ের প্রশান্তি ও আত্মার খোরাক। এর প্রতিটি আয়াতে রয়েছে অসীম জ্ঞান, দিকনির্দেশনা ও রহমতের বাণী। কোরআন তিলাওয়াতের মুগ্ধতা অন্তর বিগলিত করে, মনে প্রশান্তি আনে, আত্মা আলোকিত করে। নিয়মিত কোরআন তিলাওয়াত মোমিন জীবনে সার্থকতা এনে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে—তারা এমন ব্যবসার আশাবাদী; যা কখনো লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী। (সুরা ফাতির: ২৯-৩০)

প্রিয় নবী (সা.) বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। নামাজে, নামাজের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে তাঁর তিলাওয়াত চলত। হজরত আয়েশা (রা.) বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসুল এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন—তাঁর পা মোবারক ফুলে যেত। (সহিহ্ মুসলিম)

মহানবী (সা.) শুধু নিজে তিলাওয়াত করতেন না—সাহাবিদের তিলাওয়াতও শুনতেন। কোরআন তিলাওয়াতের প্রতি তাঁদের উৎসাহ দিতেন। একবার নবীজি (সা.) আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-কে বললেন, ‘তুমি আমাকে একটু তিলাওয়াত করে শোনাও তো।’ তিনি বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ (সা.), আমি আপনাকে তিলাওয়াত শোনাব, আপনার ওপরই তো কোরআন অবতীর্ণ হয়েছে!’ নবীজি বললেন, ‘আমার মনে চাচ্ছে, কারও থেকে একটু তিলাওয়াত শুনি।’ এ শুনে ইবনে মাসউদ (রা.) সুরা নিসা তিলাওয়াত করতে শুরু করলেন। পড়তে পড়তে যখন ৪১ নম্বর আয়াত পর্যন্ত এলেন, তখন নবীজি (সা.) বললেন, ‘ঠিক আছে।’ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘আল্লাহর রাসুল (সা.) থামতে বলার পর আমি তাঁর দিকে তাকিয়ে দেখি, তাঁর চোখ বেয়ে অশ্রু ঝরছে। (সহিহ্ বুখারি)

প্রাত্যহিক জীবনে আমাদের উচিত পবিত্র কোরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। কেননা পরকালে পবিত্র কোরআন তার তিলাওয়াতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা কোরআন পাঠ করো। কেননা কিয়ামতের দিন কোরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।’ (সহিহ্ মুসলিম: ৮০৪)

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status