|
তাড়াশে ভুয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে ভুয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা বৃহস্পতিবার (১৯ জুন ) দুপুরে ২টার দিকে উপজেলার দেশীগ্রাম বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত চিকিৎসক উপজেলার দেশীগ্রাম মৃত ছানোয়ার হোসেনের ছেলে মো শফিকুল ইসলাম। তিনি দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় মো শফিকুল ইসলাম স্বীকার করেন যে বিনা নিবন্ধন ও সনদ ব্যতীত প্রাকটিস তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে এক ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করায় তাঁকে কারাদণ্ড দেওয়া হয়নি। তাড়াশ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আমিনুল ইসলাম জানান, অভিযান পরিচালনার সময় তিনি কোনো সনদ দেখাতে না পারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
