ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
যশোরে বিদেশ ফেরত যুবককে গলা কেটে হত্যা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Sunday, 15 June, 2025, 4:13 PM

যশোরে বিদেশ ফেরত যুবককে গলা কেটে হত্যা

যশোরে বিদেশ ফেরত যুবককে গলা কেটে হত্যা

আজ ১৫ জুন সকালে যশোরের অভয়নগরে নাউলী গ্রামের একটি মাছের ঘের থেকে বিদেশ ফেরত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত হাসান শেখ যশোর অভয়নগর উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।পুলিশ জানিয়েছে, হাসান শেখ দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফেরেন । ২ মাস আগে বিয়ে করেন তিনি।

শনিবার প্রতিদিনের মত বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছিলেন হাসান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার হদিস পায়নি। আজ ভোরে স্থানীয়রা মাছের ঘেরে তার গলাকাটা মরদেহ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, পূর্ব শত্রুতা কিংবা পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status