ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুরে মাহিন্দ্রা-বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 9:57 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 June, 2025, 3:17 PM

ফরিদপুরে মাহিন্দ্রা-বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

ফরিদপুরে মাহিন্দ্রা-বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়ানের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় মাহিন্দ্রা ও মিজান পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু জাফর। 

তিনি বলেন, ফরিদপুরের ভাঙ্গা চুমুরদি বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায়  সকাল সাড়ে ৬টার দিকে একটি মাহিন্দ্রা ও মিজান পরিবহণ নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।

তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ভাঙ্গা ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে।  

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status