ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 May, 2025, 5:25 PM

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো অঞ্চল। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর কুশিরো শহরের উপকূলের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ২০ কিলোমিটার গভীরে। 

ভূমিকম্পটি জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে ৭ এর মধ্যে ৪ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে, এ ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই জাপানের জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোক্কাইডো অঞ্চলে বর্তমানে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠে সামান্য উচ্চতার পরিবর্তন দেখা যেতে পারে। তবে এ পরিবর্তন থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। 

জাপানের হোক্কাইডো অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। যেখানে অতীতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটেছে। তবে আজকের ভূমিকম্পটি এখনো কোনো বড় ধরনের ক্ষতির কারণ হয়নি। সূত্র: মেহের নিউজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status