ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বিশ্ব জয় করে ঘরের ছেলে ফিরলেন ঘরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 May, 2025, 5:15 PM

বিশ্ব জয় করে ঘরের ছেলে ফিরলেন ঘরে

বিশ্ব জয় করে ঘরের ছেলে ফিরলেন ঘরে

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা আনহেল ডি মারিয়া। ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছর আলবিসেলেস্তেদের শিরোপা জেতানোর পিছনে অসামান্য ভূমিকা রেখেছেন তিনি। ফাইনালে করেছেন গোল। ক্লাব ফুটবলেও চিনিয়েছেন নিজের জাত। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো ইউরোপের বড় বড় সব ক্লাবে।
 
এরপর ২০২২ বিশ্বকাপ জয়ের সালে পিএসজি ছেড়ে যোগ দিয়েছিলেন বেনফিকায়। এবার পর্তুগিজ ক্লাবের অধ্যায়ের ইতি টেনেছেন তিনি। যোগ দিয়েছেন শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রোলে। যেখানে থেকে শুরু হয়েছে তার বিশ্বজয়ের যাত্রা। এর আগে ২০০৭ সালে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রোজারিও সেন্ট্রোল ছেড়ে প্রথম মেয়াদে যোগ দিয়েছিলেন বেনফিকায়। 

ক্যারিয়ারের গোধূলিলগ্নে ১৮ বছর পর আবারও ফিরে গেছেন শৈশবের ক্লাবের। ইউরোপে মোট ৩০টি ট্রফি জিতিয়েছেন তিনি। স্পর্শ করেছেন ইউরোপে ৭০০ ম্যাচ খেলার মাইলফলক। ঘরের ছেলে ঘরে ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রোজারিও সেন্ট্রোল। নিজেদের অফিশিয়াল এক্সে এক পোস্টে জানায়, একসঙ্গে আমাদের ইতিহাস লেখার জন্য আরও পৃষ্ঠা বাকি রয়েছে। বাড়িতে স্বাগতম।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status