ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
কমলাপুরে ঈদযাত্রায় নেই ভোগান্তি, স্বস্তিতে যাত্রীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 31 May, 2025, 2:53 PM

কমলাপুরে ঈদযাত্রায় নেই ভোগান্তি, স্বস্তিতে যাত্রীরা

কমলাপুরে ঈদযাত্রায় নেই ভোগান্তি, স্বস্তিতে যাত্রীরা

ঈদুল আজহায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন স্টেশনে তাই ভিড় বেড়েছে। তবে ভোগান্তি আগের চেয়ে অনেকটাই কমেছে। নির্বিঘ্নে ঈদযাত্রা শুরু করতে পারছেন ট্রেনের যাত্রীরা।

শনিবার (৩১ মে) দুপুরে সরেজমিনে কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, প্রবেশমুখে বাঁশের ব্যরিকেড দিয়ে সিঙ্গেল লাইন তৈরি করা হয়েছে। যাত্রীরা টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করছেন।

টিকিট যাচাইয়ের ক্ষেত্রে মোট ৩ স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারছেন না। এছাড়া র‍্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং রেলওয়ে পুলিশের হেল্প ডেস্ক বসানো হয়েছে।

চট্টগ্রামের যাত্রী রিতু আক্তার বলেন, এবারের ঈদযাত্রা ভালো হচ্ছে। ভোগান্তি নেই। সবগুলো ট্রেনই দেখছি সময়মতো ছেড়ে যাচ্ছে। আশা করছি সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারব।

রাজশাহীর সিল্ক সিটির যাত্রী আবু ইউসুফ বলেন, ঈদে এবার আগেই বাড়ি যাচ্ছি। ঢাকায় তেমন কোনো কাজ নেই। কোরবানির গরু কিনতে হবে। এজন্য আগে যাচ্ছি। এবার ভোগান্তি নেই। সবকিছু দেখছি সুষ্ঠুভাবেই হচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো.সাজেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সকাল থেকে এই পর্যন্ত মোট ২৪ টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। সারাদিনে মোট ৪৩ টি ট্রেন ছেড়ে যাবে। সবগুলো ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে, কোনো বিলম্ব নেই। যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশা করছি এবার ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা সম্পন্ন করতে পারব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status