|
আজ থেকে ঈদ যাত্রার বিশেষ ট্রেন চলাচল শুরু, ভোগান্তিহীন যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() আজ থেকে ঈদ যাত্রার বিশেষ ট্রেন চলাচল শুরু, ভোগান্তিহীন যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা সকাল ৬টা থেকেই আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী প্রথম ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে, যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেন ধরছেন। অধিকাংশ যাত্রীই অনলাইনের মাধ্যমে আগেই টিকিট সংগ্রহ করেছেন, ফলে স্টেশনে টিকিট নিয়ে কোনো ধরনের ভিড় বা বিশৃঙ্খলা দেখা যায়নি। এছাড়া যেসব যাত্রী টিকিট ছাড়াই এসেছেন, তাদের জন্য স্ট্যান্ডিং টিকিটেরও ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রী সেবার পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। সবমিলিয়ে ঈদের আগাম ট্রেন যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা ও স্টেশন কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
