|
কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত ৩০ মে সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি ও অংগসমূহের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতিতে দোয়া মাহফিল মোনাজাত ও আলোচনা সভার মধ্যদিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক জনাব মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক জনাব শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসীব, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ সাবেক এমপি ওমর ফারুক সহ অংগসংগঠন সমূহের নেতৃবৃন্দ প্রমূখ। আলোচনা সভার বক্তব্যে আলোচকগন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনাদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে তার অবদানের কথা তুলে ধরা হয় এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশরত্ন তারেক জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির রাজনীতিকে ইতিবাচক করে তুলতে দলীয় নেতাকর্মীকে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সকলকে কাজ করার আহবান জানানো হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
