ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
গোঁফ রাখলেই অতিরিক্ত ভাতা পাবেন পুলিশ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 6:10 PM

গোঁফ রাখলেই অতিরিক্ত ভাতা পাবেন পুলিশ!

গোঁফ রাখলেই অতিরিক্ত ভাতা পাবেন পুলিশ!

ভারতের উত্তর প্রদেশে যেসব পুলিশের গোঁফ আছে তারা তাদের বেতন ছাড়াও পাবেন অতিরিক্ত ভাতা। এসব গোঁফওয়ালা পুলিশের গোঁফের পরিচর্যার জন্য মাসে তাদেরকে দেয়া হবে আরও ২০০ রুপি।

এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তর প্রদেশের পুলিশ।

তাই উত্তর প্রদেশের ‘প্রভিন্সিয়াল আর্মস কনস্টাবুলারি’ বা প্যাক পুলিশদের গোঁফ রাখতে অনুপ্রাণিত করার জন্য প্রতি মাসে ভাতার পরিমাণ ৫০ থেকে বাড়িয়ে ২৫০ করার সিদ্ধান্ত নেয়।

গোঁফ পরিচর্যার জন্য এই বাড়তি ২০০ রুপি পাবেন কেবল গোঁফওয়ালা পুলিশ সদস্যরাই। আগে দেওয়া হতো ৫০ রুপি।

উত্তর প্রদেশ পুলিশের এডিজি বিনোদ কুমার সিং বলেন, সব পুলিশের এমন গোঁফ থাকলে এই বাহিনী একটি আলাদা রূপ নেবে। রাজ্যের পুলিশের অন্য বাহিনীর চেয়ে এই বাহিনীকে অন্যভাবে চেনা যাবে।

তাই তিনি বাহিনীকে নতুন করে সাজাতে গোঁফের পরিচর্যার জন্য পরিচর্যা ভাতা ২০০ রুপি বাড়িয়ে দিয়েছেন।

বিনোদ কুমার সিং বলেন, গোঁফ রাখার জন্য তিনি কাউকে জোর করবেন না। এই সিদ্ধান্তে খুশি এই রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। তারাও বলছেন, অতীতে পুলিশের গোঁফ রাখার ঐতিহ্য আবার ফিরে আসবে।

এখনো অনেকের ধারণা, পুলিশের গোঁফ থাকলে তাদের মধ্যে ভারিক্কি ভাব আসে, মান্যগণ্য করে মানুষ, ভয় পায় শিশু-কিশোররা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status