ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বারাক ও মিশেল ওবামার যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 January, 2019, 6:06 PM

বারাক ও মিশেল ওবামার যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

বারাক ও মিশেল ওবামার যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

সোশ্যাল মিডিয়ায় এখন চলছে #10yearchallenge ট্রেন্ড। ফেসবুক ফিডজুড়ে শুধু ১০ বছরের ব্যবধানে কে কেমন দেখতে তার চর্চা চলছে।

২০১৯ সালের ছবির সঙ্গে পাশে নিজের ২০০৯ সালের ছবি যুক্ত করছেন তারা। ছবির ওপরে দিচ্ছেন #10yearchallenge.

ফেসবুকে চলমান সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে বর্তমান প্রজন্ম।

তবে শুধু বর্তমান প্রজন্ম বললে ভুলই বলা হবে। এই ট্রেন্ডে পড়ে অনেকেই ২০, ২৫ বা ৫০ বছর আগের ছবিও পোস্ট করে স্মৃতি রোমন্থন করছেন।

এবার যুগের সয়্গে তাল মিলিয়ে ২৮ বছর আগের একটি ছবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর তা ভাইরাল হয়ে পড়ে সারা বিশ্বে।

ইতিমধ্যে কেবল ইনস্টাগ্রামেই ৪৬ লক্ষ 'লাইক' পেয়েছে ছবিটি। টুইটারে ১৫ লক্ষ মানুষ দেখেছেন ছবিটিকে।

২৮ বছর আগে দেখতে কেমন ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় মুখর নেট জনতা।
ছবিটি দেখুন-

বারাক ও মিশেল ওবামার যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!

বারাক ও মিশেল ওবামার যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া!


বারাক ওবামার টুইট থেকে নেয়া

বারাক ওবামা তার স্ত্রী মিশেল ওবামার ৫৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে নিজেদের ২৮ বছরের পুরনো এই ছবি শেয়ার করেন।

ছবি ক্যাপশনে মিশেলের উদ্দেশ্যে বারাক ওবামা লিখেছেন, ‘আমি বহুকাল আগে থেকে এটা বিশ্বাস করি এবং আজকেও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তুমি অনন্য, মিশেল ওবামা। শুভ জন্মদিন! ’

জবাবে মিস্টি ভালোবাসা জানিয়েছেন মিশেল ওবামা। এই সুন্দর পোস্টের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘জন্মদিনে ভালোবাসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ - আমিও তোমাকে ভালোবাসি! ’

স্কাই নিউজ জানিয়েছে, ছবিটি ১৯৯১ সালে তোলা। মোম্বাসার কেনিয়ার শহরে এই ছবিটি তোলা হয়। একই বছরে মিশেলকে বিয়ে করেন বারাক ওবামা।

প্রসঙ্গত ডিসেম্বর মাসে গ্যালাপ পোলের একটি সমীক্ষায় জানা গিয়েছিল, মিশেল ওবামা আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status