ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 May, 2025, 1:51 PM
সর্বশেষ আপডেট: Monday, 26 May, 2025, 2:37 PM

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে ফের সচিবালয়ে বিক্ষোভ

সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে এই কর্মসূচি শুরু হয়।

এর আগে, রোববার সরকার ‘সরকারি চাকরি অধ্যাদেশ-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে। এতে তদন্ত ছাড়াই মাত্র ৮ দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়াসহ শাস্তি, বরখাস্ত ও অপসারণের বেশ কিছু বিধান অন্তর্ভুক্ত করা হয়।

আন্দোলনকারীরা নতুন অধ্যাদেশকে ‘নিবর্তনমূলক ও কালো আইন’ বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের নিরাপত্তা হরণ করবে এবং প্রশাসনিক স্বচ্ছতার পথে বাধা হয়ে দাঁড়াবে।

বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে বিষয়টি পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানা গেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status