ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ঘরের কাজের অপরিহার্য জিনিস হতে পারে দৃষ্টিহীনতার কারণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 May, 2025, 1:25 PM

ঘরের কাজের অপরিহার্য জিনিস হতে পারে দৃষ্টিহীনতার কারণ

ঘরের কাজের অপরিহার্য জিনিস হতে পারে দৃষ্টিহীনতার কারণ

ঘরের কাজে আমরা কত কিছুই না ব্যবহার করি—কাপড় ধোয়ার ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর পলিশ, এয়ার ফ্রেশনার, কীটনাশক, নন-স্টিক কুকওয়্যার, এমনকি সাধারণ হেয়ার ডাই কিংবা ব্লিচ। কিন্তু জানেন কি, এই ঘরের নিত্য ব্যবহার্য সামগ্রীর অনেকগুলোর মধ্যেই রয়েছে এমন রাসায়নিক উপাদান, যা চোখের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে?

ঝুঁকি কোথায়?
বেশ কিছু হাউসহোল্ড প্রোডাক্টে থাকে অ্যামোনিয়া, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড কিংবা সোডিয়াম হাইপোক্লোরাইট। এই উপাদানগুলো চোখে গেলে তাৎক্ষণিকভাবে জ্বালা, অন্ধকার দেখা, এমনকি চিরতরে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও তৈরি হয়। বিশেষ করে তরল বা স্প্রে আকারে ব্যবহৃত পণ্যগুলো চোখে লাগার আশঙ্কা বেশি।

বিশেষজ্ঞদের মতে, টয়লেট ক্লিনারে থাকা অ্যাসিডিক বা ক্ষারীয় উপাদান চোখের কর্নিয়ায় কেমিক্যাল বার্ন তৈরি করে। এতে কর্নিয়ার টিস্যু নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো তা আর পুনরুদ্ধারযোগ্যও থাকে না।

সাধারণ ঘটনাগুলোও বিপদজনক

রান্নাঘরে কাজ করার সময় তেলের ছিটা বা হিটিং এলিমেন্ট থেকে আসা বাষ্প চোখে গেলে তা জ্বালা সৃষ্টি করতে পারে।এয়ার ফ্রেশনার স্প্রে করার সময় চোখ বন্ধ না রাখলে বা ঘরের ভেন্টিলেশন ঠিক না থাকলে চোখ শুকিয়ে যেতে পারে, হতে পারে অ্যালার্জিক কনজাংটিভাইটিস।হেয়ার ডাই বা ব্লিচ ব্যবহার করার সময় অসাবধানতাবশত চোখে লাগলে হতে পারে চরম প্রতিক্রিয়া।
 
কীভাবে বাঁচবেন এই ঝুঁকি থেকে?

ক্লিনার বা রাসায়নিক ব্যবহারের সময় গগলস পরে নিন।স্প্রে জাতীয় পণ্য ব্যবহারকালে চোখ মুখ বন্ধ রাখতে হবে।শিশুদের নাগালের বাইরে রাখুন সব ধরনের রাসায়নিক।চোখে সাবান বা ডিটারজেন্ট লাগলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন।নন-স্টিক কুকওয়্যার অতিরিক্ত গরম করবেন না।
ঘর সাজানোর, পরিষ্কার রাখার কাজ করতে গিয়ে যদি আপনার চোখই অন্ধ হয়ে যায়, তাহলে সেই ঘর আর কতটা নিরাপদ? একটু সাবধানতা, কিছু সুরক্ষা আর সচেতনতাই পারে আমাদের দৃষ্টিশক্তিকে রক্ষা করতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status