|
ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা জানা গেছে সোমবার(২৬ মে) রাত ২ টার সময় একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তুলে। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করে জাহাঙ্গীর।উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর। একটি সূত্র জানিযেছে জাহাঙ্গীর জিল্লুরের চাচাত ভাই।কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেয় জিল্লুর রহমান।এরপর থেকেই জিল্লুর রহমানের উপর ক্ষিপ্ত ছিল জাহাঙ্গীর। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার ও ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
