ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 May, 2025, 3:44 PM

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। 

রোববার (২৫) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের ঈদে কোরবানির পশুর চামড়ার মূল্য ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন।

ঘোষণা অনুযায়ী, গরুর চামড়ার ক্ষেত্রে ঢাকার ভেতরে সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরের জন্য নির্ধারিত হয়েছে ১১৫০ টাকা। 

এ ছাড়া, খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দ্দীন বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদরাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে।  ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status